গরু পাচার কান্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ড সতীশ কুমারকে আসানসোল সিবিআই কোর্টে পেশ - The News Lion

গরু পাচার কান্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ড সতীশ কুমারকে আসানসোল সিবিআই কোর্টে পেশ



 গরু পাচার কান্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ড সতীশ কুমারকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হল। বুধবার দুপুরে তাকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয়। জানা গিয়েছে সতীশ কুমার মালদাতে কর্মরত অবস্থায় ২০১৫-১৭ সালে তার শ্বশুরের অ্যাকাউন্টে হিসাব বহির্ভুত টাকা ঢুকেছিল। আর সেই নিয়েই তদন্ত শুরু করে সিবিআই। পাশাপাশি গরু পাচারকারী এনামূল হকের কোম্পানীতে সতীশ কুমারের ছেলে চাকরি করত বলে জানা গিয়েছে। এনামূল হকের সঙ্গেও যোগসূত্র পাওয়া গিয়েছে সতীশ কুমারের। সতীশ কুমারকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 


বর্তমানে রাইপুরের দুর্গে পোষ্টেড ছিলেন সতীশ কুমার। ২০১৫-১৭ সালে মালদায় বিএসএফ কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। সেই সময় সতীশ কুমারের শ্বশুর তথা রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্টেন্ট ট্রেজারার বাদলকৃষ্ণ সান‍্যালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২.৮ কোটি টাকা জমা পড়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছিল তার হিসেব পাওয়া যায়নি। বর্তমানে বাদলকৃষ্ণ বাবু অসুস্থ। অনুমান করা হচ্ছে যে ওই টাকা গরুপাচারের টাকা। শুধু তাই নয় গরু পাচারকারী এনামূল হকের কোম্পানীতে চাকরি করেন সতীশ কুমারের ছেলে। সেক্ষেত্রে এনামূল হকের সঙ্গে সতীশের যোগসুত্র ছিল বলে সিবিআইয়ের দাবি। শুধু তাই নয় সতীশ কুমারের মালদায় পোস্টিং থাকার সময় ২০ হাজার গরু আটক করা হয়েছিল। সেই গরু জঙ্গিপুরে বিক্রির সময়েও বিরাট অঙ্কের টাকা গরমিল হয়েছে বলে সুত্রের খবর। 


জানা গেছে দুবার নোটিশ পাঠালেও সতীশ কুমার হাজিরা দেয়নি। পরিবর্তে ৩২ দিন ছুটি নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তৃতীয় বার নোটিশে সতীশ কুমার হাজিরা দিতে গেলে তাকে ৭ ঘন্টা জেরা করে গ্রেপ্তার করে সিবিআই। তার কাছে প্রচুর গোপন ডায়েরিও মিলেছে। বুধবার সিবিআইয়ের একটি দল সতীশ কুমারকে নিয়ে আসে আসানসোল সিবিআই কোর্টে তোলে। নীল রঙের কোয়ালিস গাড়িতে নিয়ে আসা হয় সতীশ কুমারকে।


 আইনজীবি সহ ৫ জনের সিবিআই দল তাকে নিয়ে আসে। কলকাতা হাইকোর্টের আইনজীবি জ্যোতি তেওয়ারি এবং আসানসোল কোর্টের আইনজীবি শেখর কুন্ডু সতীশ কুমারের হয়ে সওয়াল করেন। আইনজীবিদের সুত্রে জানা গেছে আইপিসি ১২০ বি, পিসিএ ৭, ১১, ১২ ধারায় মামলা করা হয়েছে। ৬ এপ্রিল ২০১৮ তে যে কেস শুরু হয়েছিল সেই কেসে সতীশ কুমারকে গ্রেপ্তার করে আসানসোল সিবিআই কোর্টে তোলা হল। বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় তাকে দিনের১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.