এক পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু
দি নিউজ লায়ন; এক পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটে মন্তেশ্বর থানার ঘোড়াডাঙ্গা এলাকায়। মৃতার নাম পুতুল হাজরা। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সোনা রায় ওরফে সপ্তর্ষি রায় কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর ফাঁকা বাড়িতে পরিচারিকার কাজ করতেন পুতুল। ওই বাড়িটি দেখভালের দায়িত্বে ছিলেন এক ব্যাক্তি।
দীর্ঘদিন ধরে কাজ করার সূত্রে ওই বাড়ি দেখভালের দায়িত্বে থাকা ব্যাক্তির সাথে পুতুলের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবী। তারপর বৃহস্পতিবার রাতে বাড়ির দায়িত্বে থাকা ব্যাক্তি পুতুলের স্বামীকে ফোন করে জানায় পুতুল অসুস্থ। পুতুলের স্বামী এলে পালিয়ে যায় বাড়ির দায়িত্বে থাকা ব্যাক্তি। এরপর পুতুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তবে ঠিক কী ভাবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে থেকে গেছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিস। গৃহবধূ পুতুলের পরিবারের দাবী পুতুলকে খুন করা হয়েছে। যদিও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Post a Comment