খবরের সঙ্গে- অভিনব পূজা মণ্ডপ উলুবেড়িয়ায় - The News Lion

খবরের সঙ্গে- অভিনব পূজা মণ্ডপ উলুবেড়িয়ায়

 



দি নিউজ লায়ন;        খবরের আদান প্রদানের জন্য একসময় ব্যবহার করা হত পোস্টকার্ড। আবার খবর জানার জন্য রেডিওর পাশাপাশি খবরের কাগজের উপর ভরসা করতে হত মানুষকে। যদিও যুগের সঙ্গে তাল মিলিয়ে পোস্টকার্ডের জায়গা দখল করেছে মোবাইল হোয়াটসঅ্যাপ। ঠিক সেইরকম রেডিওর জায়গা দখল করেছে টেলিভিশন। 




যদিও খবরের কাগজ এখনোও তার জায়গা সমান ভাবে দখল করে আছে। সেই কারণেই গ্রামবাংলা থেকে শহর সর্বত্রই এখনো জয়জয়কার খবরের কাগজের। আর খবর কাগজের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে এবার তুলে ধরেছে উলুবেড়িয়া ধুলাসিমলা টিম অফ স্পিরিট।


১৬ তম বর্ষে পদার্পণ করা এই পূজামণ্ডপে ঢুকলেই চোখে পড়বে রেডিও থেকে টিভি, টেলিফোন থেকে সংবাদপত্র, পোস্টকার্ড থেকে রানার সব কিছুই চোখে পড়বে দর্শনার্থীদের। মণ্ডপে মডেল এর মাধ্যমে সংবাদ আদান-প্রদান এর বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিভিন্ন খবরের কাগজের খবর তুলে ধরা হয়েছে। অবশ্য শুধু মণ্ডপ সজ্জাই নয় পুজো মণ্ডপের অভিনব প্রতিমা দেখতে শনিবার সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের। 




অভিনব এই পূজামণ্ডপ সম্পর্কে ধুলাসিমলা টিম অফ স্পিরিটের সম্পাদক দেবাশীষ ব্যানার্জি জানান করোনা পরিস্থিতির মাঝেও মানুষ খবরের সঙ্গ ছাড়েনি। ভোর থেকে রাত অবধি বিশ্বের বিভিন্ন খবর জানতে চোখ রেখেছে বিভিন্ন খবরের কাগজে। আর মানুষের আগ্রহ কে সম্মান জানাতেই আমরা এবার পূজো মণ্ডপকে খবরের কাগজ দিয়ে সাজিয়ে তুলেছে পাশাপাশি সংবাদ আদান-প্রদান বিভিন্ন জিনিসকেও সামনে তুলে ধরেছি।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.