সবুজ চোখের বিড়ালকে খুঁজে দিতে পারলে মিলবে কড়কড়ে ১৫ হাজার টাকা - The News Lion

সবুজ চোখের বিড়ালকে খুঁজে দিতে পারলে মিলবে কড়কড়ে ১৫ হাজার টাকা

 

 

দি নিউজ লায়ন;       স্টেশনে হারিয়ে গিয়েছে। দুঃখে খাওয়া-দাওয়া বন্ধ করে কেঁদে কেটে অস্থির। । তবু সে ফিরে আসেনি। অগত্যা ‘অভিমানী’কে ফিরিয়ে আনতে মোটা টাকার পুরস্কার ঘোষণা করেছেন মালকিন। তাও আবার কড়কড়ে ১৫ হাজার টাকা। শর্ত একটাই, মালকিনের প্রিয় সবুজ চোখের বিড়ালকে খুঁজে দিতে হবে। মালকিনের নাম ইলা শর্মা। নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার। ওনার স্বামী এস ওয়াই কুরেশি আবার ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার। সেই মালকিনের  এখন সেই ‘সন্ধান চাই’ পোস্টারে ছয়লাপ উত্তরপ্রদেশের গোরক্ষপুর।


পোস্টারে বছর দুয়ের খুদে অভিমানীর চেহারার বর্ণনা রয়েছে। সঙ্গে ছাপানো হয়েছে ছবিও। মালকিন জানিয়েছেন, ওর (বিড়াল) একজোড়া সবুজ চোখ আমাকে অবর্ণনীয় আনন্দের সন্ধান দেয়। সেই চোখে রয়েছে বাদামী ছোপ। এটাই সেই নিরুদ্দেশ মার্জারটির মূল বৈশিষ্ট্য। অভিযোগ দায়ের না করলেও গোরক্ষপুর স্টেশনের জিআরপির কাছ থেকে সাহায্য চেয়েছেন ওই মহিলা। এমনকী, তিনি নিজেও স্টেশন চত্বর ও গোটা শহরে পোস্টার দিয়েছেন। সেই পোস্টার সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.