দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম অন্তত কুড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার গোয়ালকান্দর এলাকার রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালকদের নাম অমূল্য সরকার (২৮)। পেশায় কৃষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গাজোল স্ট্যান্ড থেকে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন অমূল্যবাবু। সেই সময় অপর দিক থেকে আসা একটি বাইক তাকে ধাক্কা মারে। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি প্রথমে ভর্তি করা হয় গাজোল গ্রামীণ হাসপাতাল।
সেখান থেকে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা মালদা মেডিকেল কলেজে। পড়ে মৃত্যু হয় তার। পাশাপাশি, দাসপুরের রামগড়ে বাস দুর্ঘটনায় মৃত ১ জন,আহত ১৫ জন, পলাতক বাসের চালক। সোমবার সকাল প্রায় সাড়ে নটা নাগাদ ভাইফোঁটার দিন মর্মান্তিক বাস দুর্ঘটনার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার রামগড় চাতাল এর কাছে। স্থানীয় সূত্রে জানা যায় যে বনলতা নামে একটি বাস ঘাটাল থেকে মেদিনীপুর যাওয়ার সময় দাসপুর থানার রামগড় চাতাল এর কাছে রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার ফলে মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলে একজন বাস যাত্রী মারা যায়। মৃত ব্যক্তির নাম মোবাইদুল মল্লিক। তার বয়স ২৫ বছর ।
তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মুকুন্দপুর গ্রামে। সেই সঙ্গে আহত হয় ১৫ জন বাস যাত্রী। আহত বাস যাত্রীদের উদ্ধার করে নাড়াজোলও ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে । নাড়াজোল হাসপাতালে ৭ জনকে ভর্তি করা হয়েছে এবং ঘাটাল মহকুমা হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা সংকটজনক। ওই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ও দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল সহ পুলিশকর্মীরা।
বাসটি উল্টে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারের কাজ করে। অন্যদিকে, বসিরহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রতিভাবান ফুটবলারের নিহতের নাম অমিত দে (28)। পুলিশ সূত্রে জানা গিয়েছে,শৌভিক রায় নামে এক বন্ধুকে নিয়ে বাইকে কালি ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন অমিত। বসিরহাটের ধলখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান দুজন। বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অমিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Post a Comment