রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার
বছর ৪০ এর এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হল রেল লাইনের পাশ থেকে। জানা গেছে সোমবার সকাল ১০ টা নাগাদ হাওড়া খড়্গপুর ডিভিশনে কুলগাছিয়া বাগনান রেল ষ্টেশনের মাঝে মহিষরেখা ব্রীজের কাছে রেল লাইনের পাশে এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
পরে তারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান চলন্ত ট্রেন থেকে পড়েই ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মৃত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

Post a Comment