বিকেলের টিফিনে যত রকমের ভাজা বড়া রাখা যায় তারমদ্ধে কুমড়ো ফুলের বড়ার স্বাদটা অসাধারণ
দি নিউজ লায়ন;
উপকরণঃ
কুমড়া ফুল,
মসুরের ডাল বাটা,
আদা বাটা,
রসুন বাটা,
পেয়াজ কুচি,
কাঁচালঙ্কা কুচি,
চালের গুঁড়ো,
হলুদ সামান্য,
লবন,
তেল পরিমানমতো
প্রনালীঃ
প্রথমেই কুমড়ো ফুল ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কুমড়া ফুল বাদে সব উপকরন এক সাথে ভাল করে মাখিয়ে নিন। এবার ফুলের দুই পাশে ডালের পেস্ট দিয়ে ভাল করে ঢেকে দিন। ডুবো তেলে মচমচে বাদামি কালার করে ভাজুন।

Post a Comment