প্রথম ম্যাচে হারের ধাক্কা নিয়ে কি বললেন বিরাট - The News Lion

প্রথম ম্যাচে হারের ধাক্কা নিয়ে কি বললেন বিরাট

 



দি নিউজ লায়ন;    প্রথম ম্যাচেই হারের জন্য কোনও রকম অজুহাত দিতে রাজি নন বিরাট কোহলি। ম্যাচের পর ভারত অধিনায়ক সাফ বলে দিলেন, 'আমরা এখানে এসে প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছি। হারের জন্য কোনও রকম অজুহাত দিতে চাই না।'    করোনার আবহে এই প্রথম ওয়ান ডে ক্রিকেট খেলল ভারত। বিরাট বলেন, 'আমরা এতদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলছিলাম। 


এই প্রথম এতটা দীর্ঘ ক্রিকেট খেললাম। তবে আমরা সবাই প্রচুর ওয়ান ডে ম্যাচ খেলেছি। তারপরেও ম্যাচে ২৫-২৬ ওভারের পর থেকে আমাদের শরীরী ভাষা একদমই ইতিবাচক ছিল না। এটা খুবই হতাশাজনক।'   ফিল্ডিং ভালো হয়নি। হার্দিক পান্ডিয়া চোটের জন্য বল করতে পারেননি। এই কারণগুলোকেও সামনে এনেছেন বিরাট। বলেন, 'একটা সময় অতিরিক্ত একজন বোলারের প্রয়োজন হয়ে পড়েছিল। হার্দিকের চোট থাকায় সেই সমস্যা বেড়েছে। তবে এই সমস্যা তাড়াতাড়ি সমাধান করতে হবে আমাদের। 


অস্ট্রেলিয়ার হয়ে স্টোইনিস আর ম্যাক্সওয়েল এই কাজটা করে।'  ৩৭৪ রান তাড়া করেও জেতা যেত, যদি শুরুতে বড় পার্টনারশিপ হত। সে কথাই বললেন বিরাট, 'প্রথম তিনজনের মধ্যে যদি ১৩০ থেকে ১৪০ রানের পার্টনারশিপ গড়ে উঠত, তা হলে হয়তো অন্য রকম হত। কিন্তু আমরা সেটা করতে পারিনি। হার্দিকের ইনিংসটা অসাধারণ। তবে, কথা দিচ্ছি, পরের ম্যাচ থেকে ইতিবাচক ক্রিকেট দেখতে পাবেন।'   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.