আজ ভোজনবিলাসীদের জন্য রইল মশলা পুরি
দি নিউজ লায়নঃ
উপকরণ:
আটা – ১/২ কাপ
ময়দা – ১/২ কাপ
চালের গুঁড়ো – ৪ টেবিলচামচ
সুজি – ৬ টেবিলচামচ
নুন – স্বাদমতো
ঘি – ২ টেবিলচামচ
কালোজিরে – ১ চা-চামচ
হিং – ১/২ চা-চামচ
কসুরি মেথি – ৩ চা-চামচ
হলুদগুঁড়ো – ১ চিমটি
ঘরে পাতা টক দই – প্রয়োজন মতো
বেকিং পাউডার – ১ চা-চামচ
ভাজবার জন্য সাদা তেল
প্রণালী:
মশলা পুরির সব উপকরণ একসঙ্গে মেখে নিয়ে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে। কড়াইতে তেল গরম করুন। মাখা মণ্ড থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির আকারে বেলে নিন। ছাঁকা তেলে ভেজে তুলুন। যে কোনও পছন্দমতো আচারের সঙ্গে খান গরম গরম মশলা পুরি। দারুণ জমে যাবে।

Post a Comment