সত্যিই কি মাছের তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? - The News Lion

সত্যিই কি মাছের তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর?


দি নিউজ লায়ন;     অনেকেই মাছের তেল খেতে ভালোবাসেন কিন্তু স্বাস্থ্যহানির ভয়ে খেতে পারেন না।  সত্যিই কি মাছের তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? অনেকেই মনে করেন মাছের সাদা অংশ আর মাথাটাই পষ্টি জোগায়। তেল খাওয়া উচিত নয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মাাছের মতোই তার তেল সমান পুষ্টিকর। 


প্রেটিন, ওমেগা-থ্রি ফ্যাট অ্যাসিড, প্রচুর ভিটামিন(এ, ডি), আয়োডিন ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মাছের তেলে। যা আমাদের শরীরে অতি প্রয়োজনীয় পুষ্টি। পাশাপাশি মাছের ৭০ শতাংশ জুড়ে রয়েছে অন্যান্য ফ্যাট। মস্তিষ্কের কাজকর্ম সঠিকভাবে চালাতে সাহায্য করে মাছের তেল। যার নেপথ্যে রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড। এর জন্য চোখের স্বাস্থ্যও ভালো হবে। দৃষ্টিশক্তিও উন্নত হবে।     


মাছের তেল হার্টের জন্য একেবারে যথার্থ পুষ্টি জোগায়। যাঁরা নিয়মিত মাছ খান তাদের মধ্যে হার্টের সমস্যা খুবই কম। মাছ খেলে হার্টের অনেক রোগ দূর হয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।  শরীরের জন্য এবং হার্টের জন্য অত্যন্ত উপকারী মাছের ভালো কোলেষ্টেরল বা এলডিএল। তবে তাঁর নির্দিষ্ট পরিমাণ রয়েছে।    ১৫ থেকে ৩০ শতাংশ কমাতে পারে ট্রাইগ্রিসারাইডস-এর মাত্রা। রক্তচাপের সমস্যা কমাতে পারে। নিয়মিত মাছের তেল খেলে ধমনিতে ক্রমশজমতে থাকা চর্বির সমস্যা কমতে থাকে। রক্তকে জমাট বাঁধতেও বাধা দেয়।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.