এবার উল্টোদিকে হাঁটবে বয়স! বিজ্ঞানীদের যুগান্তকারী ওষুধ আবিষ্কার
দি নিউজ লায়ন; এবার উল্টোদিকে হাঁটবে বয়স! বিজ্ঞানীদের যুগান্তকারী ওষুধ আবিষ্কার। এমন এক ওষুধ আবিষ্কার হয়েছে যা মানুষের বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া মন্থর করে দিতে পারবে। ইজরায়েলের বিজ্ঞানীরা এমন ওষুধ আবিষ্কারের দাবি করেছেন। তাঁরা বলছেন, শিগগির এই ওষুধ বাজারে আসবে। এই ওষুধ নিয়ম মেনে সেবন করলে বয়স ২৫ বছর পর্যন্ত কমে যেতে পারে বলে দাবি করেছেন তাঁরা।
Tel Aviv University ও Shamir Medical Center-এর বিজ্ঞানীরা মানুষের বয়সের গতি কমিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন। এমনকী এক ধরণের অক্সিজেন প্রক্রিয়ার মাধ্যমে তারা মানুষের বয়স প্রায় ২৫ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারবেন বলেও দাবি করেছেন।
বয়স কমে যাওয়ার ফলে শরীরের বেশ কিছু রোগ-ব্যাধিও কমে যেতে পারে বলে দাবি করেছেন তাঁরা। দ্য জেরুজালেম পোস্ট-এ Shai Efrati নামের এক বিজ্ঞানীর প্রতিবেন প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলেছেন, সেলুলর প্রক্রিয়া বয়স বাড়ার প্রক্রিয়াকে মন্থর করতে পারবে। Telomere shortening মেকানিজম জীববিজ্ঞানের Holy Grail বলে দাবি করেছেন তিনি। আর তাতেই বয়স বাড়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলা যেতে পারে বলে দাবি করেছেন সেই বিজ্ঞানী।

Post a Comment