তপনে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধারে চাঞ্চল্য খুনের অভিযোগ পরিবারের
গলায় ফাঁস লাগানাে অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ বর্মন(৫৫)। বাড়ি তপন থানার হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর কৃষ্ণবাটি এলাকায়। রবিবার সকালে পরিত্যক্ত একটি ঘর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে পরিবারের অভিযােগ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে অভিযােগ মৃতার পরিবারের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। এনিয়ে তপন থানায় লিখিত অভিযােগ দায়ের করতে চলেছে পরিবারের সদস্যরা। অভিযােগ পেলে পুরাে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তপন থানার পুলিশ। জানা গেছে, প্রদীপ বর্মণ পেশায় কৃষক।
ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার তার। আজ সকালে তিনি মাঠে সবজি তুলতে যান। সেই সময় প্রতিবেশী দীপক বর্মনের স্ত্রী প্রদীপ বাবুদের খেতে শৌচালয় করতে যান। বিষয়টি নজরে আসতেই তিনি তার প্রতিবাদ করেন। অভিযােগ, শৌচালয়ে প্রতিবাদ করার দীপকবাবু মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযােগ তােলেন তার স্ত্রীর সঙ্গে অশালীন। আচরণ করা এবং গায়ে হাত দেওয়ার। এই অভিযােগে প্রদীপ বর্মনকে মারধর করে দীপক বর্মণ ও তার পরিবারের সদস্যরা। এমনকি পরে প্রদীপবাবুর স্ত্রী, ছেলে এবং বােনকে মারধর করেন অভিযুক্তরা। মারধর করার বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়।
লজ্জায় পড়ে যান প্রদীপ বর্মন। এদিকে ঘটনার পর দীপক বর্মন ও তার পরিবারের সদস্যরা প্রদীপ বর্মনের বাড়িতে চড়াও হয়। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর পরিত্যক্ত একটি ঘর থেকে প্রদীপ বর্মনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা অভিযােগ তােলেন, প্রদীপ বর্মন এমন কোন কাজ করেননি। কারণ এমনটা কেউ দেখেননি। তাদের দাবি মারধর করে পরিত্যক্ত ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অথবা এমন মিথ্যে অপবাদ দেওয়ায় ও মারধর করায় তিনি অপমানে আত্মঘাতী হয়েছেন।
এ নেতারা দীপক বর্মন সহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে তপন থানা লিখিত অভিযােগ দায়ের করতে চলেছেন। এদিকে বিষয়টি জানতে পেরে তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তেরজন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তপন থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে মৃত ব্যক্তি মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানাে হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযােগ দায়ের হয়নি। অভিযােগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখেন তারা।

Post a Comment