ঝাড়গ্রামে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী স্ট্রাকো জওয়ান
নিজের ইন্সাস রাইফেল থেকে গুলি চালিয়ে কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী হলেন একজন জওয়ান। মৃত জওয়ানের নাম মিথিলেস প্রসাদ। তার বয়স 30 বছর। তার বাড়ি হুগলি জেলার মগরা থানার মাইতিপুর গ্রামে।তার আদি বাড়ি বিহারের গয়াতে। তিনি ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল ক্যাম্পে স্টেট আর্মডপুলিশ এর চার নম্বর ব্যাটালিয়নে কর্তব্যরত ছিলেন তিনি শনিবার সেন্ট্রিতে ডিউটিতে ছিলেন ।
ওই সময় নিজের ইন্সাস রাইফেল দিয়ে মুখে গুলি করেন ।সেই গুলি তার মাথা দিয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শনিবার ওই জওয়ান কে ক্যাম্পে থাকা তার সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন আমরা তার সহকর্মীদের কাছ থেকে বিষয় টি জানতে পেরেছি। মিথিলেস প্রসাদ পারিবারিক সমস্যায় জর্জরিত ছিল। এদিন সেন্ট্রি ডিউটি থাকাকালীন নিজের ইন্সাস রাইফেল থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হয়।
তার পরিবারকে বিষয়টি জানানো হয় ।রবিবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ওই জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবার এই হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। সেইসঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। তবে ওই ঘটনার ফলে তার সহকর্মীরা একেবারেই হতাশ হয়ে পড়েন।
Post a Comment