ঘাটালে ছেলের সামনে পথ দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আটক বাস,এলাকায় চাঞ্চল্য - The News Lion

ঘাটালে ছেলের সামনে পথ দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আটক বাস,এলাকায় চাঞ্চল্য


 বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর। মৃত মহিলার নাম শীতলি ঘোষ। তার বয়স ৫২ বছর। মৃত মহিলার বাড়ি ঘাটাল থানার ইসলামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ইসলাম পুর গ্রামের বাড়ি থেকে ছেলের মোটর বাইকে চড়ে ঘাটাল শহরে কাজে আসছিলেন তিনি। ঘাটাল শহরে ঢোকার মুখেই ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর থাকা মোরামে মোটরবাইক স্লিপ করে যায়। যার ফলে মোটর বাইক থেকে পড়ে যায় শীতলি ঘোষ নামে ওই মহিলা।


 সেই সময় উল্টো দিক হাওড়া থেকে আসা একটি বাস তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ছেলের সামনে মায়ের মৃত্যুর ঘটনায় কার্যত ওই মহিলার ছেলে একেবারেই হতভম্ব হয়ে পড়ে ।ওই ঘটনার পর ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর বাসটি ফেলে রেখে বাসের চালক ও কর্মীরা পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। ওই দুর্ঘটনার ফলে পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কে বেশ  কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ বাসটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসের চালক পলাতক ।


ওই ঘটনার খবর ইসলামপুর গ্রামে পৌঁছলে তার পরিবারে  ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে। নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখে কার্যত একেবারে বোবা হয়ে যায় তার ছেলে ।কোন কিছু বলার মতই তিনি অবস্থায় ছিলেন না। অঝর নয়নে মায়ের মৃত্যুর পর কেঁদেই চলছে তিনি । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল শহরের বিদ্যাসাগর সেতু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.