ভাইফোঁটা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে মৃত্যু দুইজনের - The News Lion

ভাইফোঁটা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে মৃত্যু দুইজনের



ভাইফোঁটা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।গুরুতর জখম আরও এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার শ্রীরামপুর জোড়াবটতলা। মৃত দুজনের নাম নমিতা ঘোষ(৪৪) এবং বাপি ঘোষ (২০) গুরুতর জখম দেবাশীষ ঘোষকে ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


 মৃত নমিতা ঘোষের বাড়ি নাদনঘাট থানার কোড়াপুরে,বোন'পো বাপি ঘোষ নবদ্বীপ থানার গাজনতলার বাসিন্দা।মৃত নমিতা ঘোষের ভাসুর'পো প্রদীপ ঘোষ জানান নবদ্বীপ গৌরনগর, নতুন ঘোলাপাড়ায় ভাইকে ফোঁটা দিতে এসেছিলেন কাকিমা নমিতা ঘোষ। মঙ্গলবার রাতে নমিতা ঘোষকে নিয়ে বোন'পো বাপি ঘোষ এবং তার মাসতুতো দাদা নবদ্বীপ থানার মুকুন্দপুরে বাসিন্দা দেবাশিস ঘোষকে সাথে নিয়ে কোড়াপুরে যাচ্ছিলেন।


 তিনজনই একটি বাইকে ছিলেন। পথে শ্রীরামপুর জোড়াবটতলা এলাকার কাছে দুরন্ত গতিতে সামনের দিক থেকে ছুটে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। এরপর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নমিতা ঘোষ এবং বাপি ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।  আশঙ্কাজনক অবস্থায়  দেবাশিস ঘোষকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.