চলে গেলেন দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ভিনসেন্ট রেফেট - The News Lion

চলে গেলেন দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ভিনসেন্ট রেফেট

 



দি নিউজ লায়ন;         দুর্ঘটনায় মারা গেলেন  ‘উড়ন্ত মানব’অর্থাৎ দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ভিনসেন্ট রেফেট। দুবাই জেটম্যান তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে এ ঘটনায় তদন্ত চলছে বলে কোম্পানিটি জানায়। 


সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দুবাইয়ের মরুভূমিতে প্রশিক্ষণের সময় এক দুর্ঘটনায় মারা যান ৩৬ বছর বয়সী ফরাসি নাগরিক রেফেট।  দুবাই ভিত্তিক কোম্পানিটির কর্মীরা মূলত উঁচু উঁচু ভবন ও জায়গা থেকে লাফ দিয়ে বা উড়াল দিয়ে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করে। পেছনে একটি জাম্বো জেট নিয়ে শূন্য আকাশে উড়তে থাকেন তারা। 


পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা থেকে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন রেফেট। এ ছাড়া আল্পস পর্বতমালার ওপর থেকেও লাফ দিয়ে প্রশংসিত হয়েছিলেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.