বেলজিয়াম ও ইতালি উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত - The News Lion

বেলজিয়াম ও ইতালি উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত

 



দি নিউজ লায়ন;     উয়েফা নেশনস লিগের ফাইনালসে উঠেছে বেলজিয়াম ও ইতালি। ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে এ’ ক্যাটাগরির গ্রুপ টু’র লড়াইয়ে শেষ চারে পৌঁছেছে শীর্ষ দল বেলজিয়াম। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ইংল্যান্ড আছে গ্রুপের তিন নম্বরে। অপরদিকে গ্রুপ ওয়ান থেকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইতালি।


ডেনমার্ক ও বেলজিয়াম দুই দলেরই ফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিলো। কিন্তু ঘরের মাঠের ম্যাচে ইউরি টেলিম্যানস ও ডি-ব্রইনার একটি করে এবং মাঝে রোমেলু লুকাকুর জোড়া গোলে লড়াইটা নিজেদের করে নেয় মার্টিনেজ শিষ্যরা। শেষে পর্যন্ত দুই গোল শোধ দিয়েও লাভ হয়নি ডেনমার্কের।


গ্রুপ ওয়ান থেকে ফাইনালে জায়গা পেতে জয়ের বিকল্প ছিলো না ইতালির। বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আন্দ্রে বালোত্তি ও ডোমেনিকো বেরার্দির দু’টি গোলে সেই লক্ষ্য পূরণ করে ইতালি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.