জাল বিদেশী মদের কারখানার হদিশ, বাজেয়াপ্ত প্রায় নয় লক্ষ টাকার জাল বিদেশী মদ
দি নিউজ লায়নঃ ডালখোলা থানার দীপচার গ্রামে জাল বিদেশী মদের কারখানার হদিশ পেল ডালখোলা থানার পুলিশ। বাজেয়াপ্ত প্রায় নয় লক্ষ টাকার জাল বিদেশী মদ এবং মদ তৈরির সরঞ্জাম। অভিযুক্ত ননীগোপাল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলার থানার দীপচার গ্রামে ননীগোপাল রায় নামে একব্যাক্তির বাড়িতে হানা দিয়ে জাল বিদেশী মদের কারখানার হদিশ পায়। উদ্ধার হয় প্রায় নয় লক্ষ টাকার বিভিন্ন নামী দামী কোম্পানির বিদেশী মদের লেবেল লাগানো মদ।
এছাড়াও বিদেশী নামীদামী কোম্পানির লেবেল এবং ছিপি। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় এখানে মদ তৈরি করে বিভিন্ন নামীদামী কোম্পানী লেবেল লাগিয়ে বিহারে পাচার করত।

Post a Comment