2 লক্ষ টাকা হাতিয়ে বন্ধুকে খুন - The News Lion

2 লক্ষ টাকা হাতিয়ে বন্ধুকে খুন

 



দি নিউজ লায়নঃ    নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তিন দিন নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে উদ্ধার হলো দেহ। গ্রেফতার নিহত নাবালকের দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। নিহতের নাম বৈশাগু মহম্মদ (১৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈশাগু মহম্মদ তার দুই বন্ধুর সঙ্গে কাঠের মিলে কাজ করত। 


বৃহস্পতিবারে সে ব্যাঙ্ক থেকে লোন এবং বাইক বন্ধক রেখে প্রায় দুই লক্ষ টাকা নিয়ে বন্ধুদের সাথে বাড়ি ফিরছিলেন। কিন্তু  রাত দশটা বেজে গেলেও বাড়িতে না ফেরায় তাঁর খোঁজ চালায় পরিবারের লোকজনেরা। রাতেই চোপড়া থানা পুলিশের কাছে নিখোঁজ থাকার অভিযোগ দায়ের করেন।


 গ্রামবাসীরা তার  দুই বন্ধু নইমুল হক এবং শুক্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদেরকে একটু চাপ দিতেই সমস্ত ঘটনা খুলে বলেন। টাকার লোভেই বৈশাগু মহম্মদকে তাদেরই এক আত্মীয় খুন করে ডানকান বাগানের মধ্যে মাটিচাপা দিয়ে রাখে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,  গলায় ধারালো অস্ত্র দিয়ে খুন করে ড্রেনের মধ্যে ফেলে রেখে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.