হেমন্তের হালকা শীতে নতুন গুড়ের দারুণ মজার ক্ষীরের পাটিসাপটা পিঠে - The News Lion

হেমন্তের হালকা শীতে নতুন গুড়ের দারুণ মজার ক্ষীরের পাটিসাপটা পিঠে

  


দি নিউজ লায়ন;

উপকরণ  

পোলাও-এর চালের গুঁড়ো - ৫০০ গ্রাম,

আটা- ১ কাপ, 

দুধ- দেড় কেজি, 

গুড় - দেড় কাপ 

তেল অল্প, 

এলাচ গুড়ো সামান্য 

লবণ সামান্য।   


প্রণালী  

ক্ষীর-দুধ জ্বাল দিয়ে কিছুটা কমে এলে এক কাপ গুড় দিয়ে আবার জ্বাল দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে। দুধ কমে এলে ১ চা-চামচ চালের গুঁড়োতে অল্প দুধ মিশিয়ে বাকি দুধে ঢেলে নাড়তে হবে। কিছুক্ষণ পর এলাচ গুঁড়ো দিয়ে ক্ষীর নামিয়ে নিতে হবে।  (বাড়তি স্বাদের জন্য কুড়ানো নারিকেল ও নানা ধরনের বাদাম কুচি দিতে পারেন)।    

 

গোলা তৈরি-চালের গুঁড়ো, আটা, গুড়, লবণ এবং জল মিলিয়ে মসৃণ গোলা তৈরি করতে হবে। জল এমন আন্দাজে দিতে হবে যেন বেশি পাতলা না হয় আবার বেশি ঘনও না হয়।    এবার তাওয়ায় সামান্য তেল দিয়ে বড় গোল ডালের চামচে এক চামচ গোলা তাওয়ায় দিয়ে ছড়িয়ে দিতে হবে। ওপরটা শুকিয়ে এলে একপাশে এক টেবিল চামচ ক্ষীর রেখে পিঠা মুড়ে চেপে করে দিতে হবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.