এ কেমন জুতো যার দাম নাকি ১৯ হাজার টাকা - The News Lion

এ কেমন জুতো যার দাম নাকি ১৯ হাজার টাকা

 



দি নিউজ লায়ন;   গুনমান বজায় রেখে গ্রীষ্ম এমনকি বর্ষায় পায়ে একটু স্বস্তি দিতে জনপ্রিয় মার্কিন জুতার ব্র্যান্ড ক্রক্স নারীদের জন্য নিয়ে এসেছে হিল।  তবে প্রতিষ্ঠানটি গতানুগতিক ফ্যাশনেবল হিল টাইপের চেয়ে একটু ভিন্ন এবং আরামদায়ক ভাবে বানানো হয়েছে ক্রক্সের জুতাগুলো। তবে জুতার মুল্যে  প্রায় ১৯ হাজার টাকা থেকে শুরু। 


প্রত্যাহিক ব্যবহারের জন্য প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠানটি কালো এবং অর্কিড রঙের জুতা বাজারে আনছে। সূর্যের আলো পড়লে জুতো জোড়া আরো বেশি অদ্ভুত দেখায়। তবে দেখতে যতই অদ্ভুত হোক। দামটাও নেহাতই কম নয়।  


এদিকে কক্সের পাশাপাশি বৈশ্বিক ব্র্যান্ড নাইকি, অ্যাডিডাস, টিম্বারল্যান্ড, আলদো, সিয়ার্স, জেনেসকো, স্টিভ ম্যাডেন, হুগো বস, মেসি’জ, স্যান্ডারগারড, ডায়েচম্যান, এবিসি মার্ট, এইচঅ্যান্ডএম ইত্যাদি  নামি দামি ব্র্যান্ড গুলোও দখল করে রেখেছে জুতার বৈশ্বিক বাজার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.