শীত শুরুর আগের প্রস্তুতি - The News Lion

শীত শুরুর আগের প্রস্তুতি

 



* শীতের প্রয়োজনীয় সরঞ্জামগুলো সারা বছর যত্ন করে তুলে রাখা হয়। পুনরায় ব্যবহারের আগে তাই অনেক দিন ঘরে থাকার ফলে যেকোনো কাপড়েই একধরনের গন্ধ হয়, থাকে রোগজীবাণু, পড়তে পারে দাগও। তুলে রাখা হলেও ময়লা হয়ে যেতে পারে এগুলো। পোকামাকড়ের উপদ্রবও হতে পারে। 

* এগুলো ভালো করে রোদে দেওয়া জরুরি। না হলে ছত্রাক, ধুলাবালি কিংবা ভ্যাপসা গন্ধ থেকে যাবে। 

* ব্যবহারের আগে লেপ, কম্বল বা মোটা কাঁথা বের করে কড়া রোদে দিন। তারপর ধুলাবালি ঝেড়ে নিয়ে তারপর ব্যবহার করুন। প্রয়োজনে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। 



* তবে কম্বলের নরম আঁশ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে নজর রাখা জরুরি। কম্বল খুব কড়া রোদে দেওয়াও উচিত নয়। এতে রঙ জ্বলে যেতে পারে। লেপের কভার ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ব্যবহার করুন। 

* দীর্ঘদিন তুলে রাখা পোশাকগুলো ভালো করে পরিষ্কার করে নিন এখনই। প্রয়োজনে লন্ড্রিতে দিতে পারেন। 

* হালকা শীতে পরার পোশাকসহ টুকিটাকি জিনিসগুলো যেমন হাতমোজা, টুপি গুছিয়ে প্রস্তুত রাখুন।

 * সোয়েটার, শাল শুকাতে সময় লাগে বেশি। তাই রোদেলা দিন দেখে তবেই এগুলো ধোবেন। 



* ব্লেজার, কোট ব্রাশ দিয়ে পরিষ্কার করে হালকা রোদে শুকিয়ে নিন। 

* পশমি কাপড় রিঠার জল দিয়ে ধুলে ভালো হয়।

* ছোটদের শীতের পোশাক পরিষ্কার করে স্যাভলন দিয়ে ধুয়ে তারপর কড়া রোদে শুকাবেন।

 * উলের জামাকাপড় অল্প ডিটারজেন্ট দিয়ে হালকা হাতে ধুতে হবে। কম ক্ষারযুক্ত সাবান বা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে উলের পোশাকে কখনো ব্রাশ ব্যবহার করবেন না। উলের জামাকাপড় কড়া রোদে দেওয়াও অনুচিত। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.