এবার রাজ্যের শাসক তৃণমূল সরকারকে ফের বিড়ম্বনায় ফেলে দিলেন রাজ্যপাল
দি নিউজ লায়ন ; এবার রাজ্যের শাসক তৃণমূল সরকারকে ফের বিড়ম্বনায় ফেলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।এবারে তিনি রাজ্যে নারী নির্যাতন নিয়ে সরব হলেন। নারী নির্যাতন নিয়ে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন। যে চিঠি তিনি ট্যুইটারে ছেড়ে দেন। নারী নির্যাতন রোধে রাজ্যের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি আগষ্ট মাসের নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরেন।
আগষ্টে রাজ্যে ২২৩ টি ধর্ষন এবং ৬৩৯ টি ইপগরনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। তিনি জানান, এই পরিসংখ্যান শুধুমাত্র বর্ধমান, মেদিনীপুর, জলপাইগুড়ি এবং মালদহ কমিশনারদের থেকে সংগ্রহ করা হয়েছে। ট্যুইটে রাজ্যপাল নারী নির্যাতনের এই সমস্ত অভিযোগের প্রতিকারে রাজ্য প্রশাসন উদাসীন বলেও কটাক্ষ করেন। এই ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হলেও তার কোনও জবাব আসেনি বলেও মন্তব্য করেন তিনি। ফলে বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে সদর্থক পদক্ষেপ চেয়ে এই চিঠি লিখতে বাধ্য হয়েছেন বলেও জানান।
ট্যুইটে তিনি বলেন, রাজ্যের প্রশাসন নিরপেক্ষ নয়, রাজনীতির মোডে রয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মমতা সরকারের আমলে প্রশাসনের রাজনীতিকরন হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি মনে করেন এই পরিবেশ গণতন্ত্রের ভিতকে দুর্বল করে ফেলছে। তিনি সাফ জানিয়ে দেন, তিনি মানুষের সেবক। বাংলার মানুষের জন্য কাজ করতেই তিনি এসেছেন।
উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকড় বরাবরই রাজ্যের প্রশাসনের রাজনীতিকরন নিয়ে সরব। এবারে ভোট বাজারের মধ্যে সম্পুর্ন উলটো পথে হেঁটে তিনি নারী নির্যাতনের যে পরিসংখ্যান তুলে ধরলেন তাতে রাজ্য বিজেপি নেতারা এবং বিরোধীরা যে বাড়তি অক্সিজেন পেয়ে যাবেন তা বলাই বাহুল্য। রাজনীতি বিদরা মনে করছেন, ভোটের হাওয়ার মধ্যে রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রশাসনকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দেরে রাজ্যপালের এই ট্যুইট। যাকে হাতিয়ার করে রাজ্যের শাসকের এবং প্রশাসকের বিরুদ্ধে এবার স্বাভাবিকভাবেই সুরা চড়াতে সুবিধা হবে বিরোধী শিবিরের।

Post a Comment