পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী
দি নিউজ লায়ন; শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ। শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে চম্পাহাটি হালদার পাড়ায়।
বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার নাম সবিতা দাস(৩৪)। ৪ বছর আগে চম্পাহাটির বিরেশ সরদারের সাথে বিয়ে হয় তালদির বাসিন্দা সবিতার। বিরেশ অটোচালক।
সবিতার পরিবারের লোকজন জানায়,বিয়ের পর থেকে নানা কারণে দম্পতির মধ্যে অশান্তি লেগে ছিল। শুক্রবার সন্ধের পর স্বামী বাজার থেকে বাড়ি ফিরে টাকা চুরির অপবাদ দিয়ে সবিতার সাথে অশান্তি করে। এরপরেই বিষ খেয়ে নেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment