বাস্তু মতে রোজগার বাড়ানোর কয়েকটি টিপস - The News Lion

বাস্তু মতে রোজগার বাড়ানোর কয়েকটি টিপস



বাড়ির পূর্বদিকের যত্ন

বাড়ির পূর্ব দিকে যদি আবর্জনা বা নোংরা থাকে, তাহলে তা পরিস্কার করে রাখুন। সহজে সেখানে নোংরা জমতে দেবেন না। বাড়ির এই অংশে শিবের মূর্তিও রাখতে পারেন গোটা শ্রাবণ মাস জুড়ে। এত পরিবারের সকলের সুখ শান্তি বজায় থাকে বলে মত বাস্তুশাস্ত্রদের।


ইলেক্ট্রনিক্সের জিনিসপত্র 

বিশেষজ্ঞদের মতে পুরনো ইলেক্ট্রনিক্সের জিনিসপত্র সাফ করে ফেলতে হবে । অনেক সময়ই বাড়িতে পুরনো ফোন , ল্যাপটপ, চার্ডার থেকে যায়। আর সেটিকেই সাফ করে ফেলতে হবে। তাতে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় বলে দাবি।

 

শাস্ত্রজ্ঞানীদের পরামর্শ 

বাস্তু ও জ্যোতিষ বিশেষজ্ঞ‌ মতে বাড়ির নোংরা পরিষ্কার করা আয় বাড়ানোর সঙ্গে জড়িত। বাস্তু মতে, ঘরের কোণে মাকড়সার জাল সহ বিভিন্ন নোংরা জিনিস সর্বদা পরিষ্কার করে রাখতে হবে। তাতে আয়ের পরিমাণ কম হলেও, কোনও দিনই হাতের টাকা শেষ হয়না।

 তুলসী 

শ্রাবণ মাস আসতে আর দেরি নেই। এই সময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রোপণ করলে তা শুভ ফল দিয়ে থাকে। এতে সমৃদ্ধি যতটা বাড়ে ততটাই গৃহে অবস্থান করে শান্তি।



-

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.