শীতের বিকেল জমে উঠুক স্টিম কাবাবে
উপকরণ :
প্রথমে একটি ব্লেন্ডারে মাংসের কিমা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুঁচি, টক দই, কাঁচালঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, পাউরুটি ও জিরে গুঁড়ো নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। বেশি পাতলা করে ব্লেন্ড করবেন না। আর পুরোপুরি মিহি করারও প্রয়োজন নেই। এবার একটি বাটিতে নিয়ে এর মধ্যে লবণ, ধনেপাতা কুঁচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেশান।
এখন কাবাবের মতো ছোট ছোট বল তৈরি করে নিন। এবার একটি প্যানে তেল দিয়ে কাবাবগুলো হালকা ভেজে নিন। এখন একটি স্টিম মেশিনে কাবাবগুলো নিয়ে অন্তত ১৫ মিনিট স্টিম দিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেলে স্টিম কাবাব।

Post a Comment