ডিসেম্বর থেকে টয়ট্রেন চালুর দাবি পর্যটন ব্যবসায়ীদের
দি নিউজ লায়নঃ ডিসেম্বর থেকে টয়ট্রেন চালুর দাবি পর্যটন ব্যবসায়ীদের। দার্জিলিং তুষার কন্যার মোহ যতটা তাড়া করে বেড়ায় পর্যটকদের ঠিক একইভাবে পর্যটকদের হাতছানি দেয় পাহাড়ের আঁকাবাঁকা পথে গা বেয়ে কুঁ-ঝিক-ঝিক ছন্দে খেলনা গাড়ির আকর্ষণ। ঐতিহাসিক তকমা বহনকারী দার্জিলিং টয় ট্রেনের জন্য ডিসেম্বরের নিউ ইয়ার ভ্যাকসনে ছুটে আসে দূর-দূরান্তের পর্যটকেরা।
তাই ডিসেম্বরের শুরুতে টয় ট্রেন চালুর আর্জি জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে দার্জিলিং হিমালায়ান রেলওয়ে কর্তৃপক্ষ ও কেন্দ্রকে। তবে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি। এদিকে টয়ট্রেন পুনরায় চালুর বিষয়ে ডিএইচ আর কর্তৃপক্ষ মন্তব্য তারা সম্পূর্ণরূপে তৈরি রয়েছেন।
লোকো ইঞ্জিনসহ যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আমাদের তরফ এ পুজোর আগেই কিছু দেওয়া হয়েছে রেলকে। সেইমতো জবাবের অপেক্ষায় রয়েছি। জবাব এলেই চালু ২-৩দিন সময় লাগে সমস্ত লাগবে ট্রাক পর্যবেক্ষণ সহ অন্যান্য কাজের ক্ষেত্রে। ঘোষণার দু-তিন দিনের মধ্যেই চালু করা যেতে পারে খেলনা গাড়ি।

Post a Comment