ফের বিজেপির সঙ্গে সম্পর্কের তাল কাটল শোভনের
দি নিউজ লায়ন; ফের বিজেপির সঙ্গে সম্পর্কের তাল কাটল শোভনের। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির অন্দরে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের ‘দ্বন্দ্ব’ যেন কেটেও কাটতে চাইছে না। বিজেপির বিজয় সম্মেলনীতে ডাকা হল না বৈশাখীকে।
সদ্য অরবিন্দ মেনমনের সঙ্গে বৈঠক হয়েছে শোভন-বৈশাখীর। আর তা ঘিরেই তৈরি হয়েছিল জল্পনা। নতুন করে বিজেপির সঙ্গে সুসম্পর্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ফের বিজেপির আমন্ত্রণ ঘিরেই তাল কেটেছে।
শনিবার সকালে রাজ্য বিজেপির তরফে শোভনকে ফোন করে রবিবার দলের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়। বলা হয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে ওই কর্মসূচিতে থাকতে বলেছেন। কিন্তু বৈশাখীর কাছে সেই আমন্ত্রণী ফোন আসেনি। এতেই ফের ‘ছন্দপতন’ ঘটেছে বলে শোভন-ঘনিষ্ঠ সূত্রের খবর।

Post a Comment