মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে নিখোঁজ জঙ্গলে মিললো দেহ - The News Lion

মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে নিখোঁজ জঙ্গলে মিললো দেহ




দি নিউজ লায়ন ;  মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল। পোশাকে টেলারিং দোকানের স্টিকার থেকে জানা গেল পরিচয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। নিহতের নাম বিজয় পাসোয়ান। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার সকালে। হীরাপুরের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। 


মৃতের পরনের পোশাক থেকে একটি টেলারিং দোকানের স্টিকার পায় পুলিশ। এই স্টিকারের সূত্র ধরে পুলিশ জানতে পারে দোকানটি পাণ্ডবেশ্বরের। ইতিমধ্যে পুলিশ জানতে পারে পাণ্ডবেশ্বর থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। অভিনব পাসোয়ান নামে যে ব্যক্তি নিখোঁজ ডায়েরি করেছিলেন পুলিশ তার সাথে যোগাযোগ করে। অভিনব হীরাপুরে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির দেহ শনাক্ত করে জানায় সেটি তার বাবা বিজয় পাসোয়ানের। 


পুলিশকে তিনি জানান, কুলটিতে এক আত্মীয়ের বাড়িতে বোনের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন তার বাবা। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গলায় ফাঁস জাতীয় কিছু লাগিয়ে খুন করা হয়েছে বিজয় পাসোয়ানকে। কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.