আমি নমিনেটেড নই,ইলেকটেড বেলদায় নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বললেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী - The News Lion

আমি নমিনেটেড নই,ইলেকটেড বেলদায় নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বললেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী



 আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল, আছে, থাকবে", মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে নিজেকেই সেবক অভিহিত করে সমবায় কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকমের জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে। 


নিত্যদিন অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের এই হেভিওয়েট নেতা। একই ভাবে  বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার গঙ্গাধর অ্যাকাডেমির মাঠে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চ থেকে সমবায় কর্মীদের উদ্দেশ্যে  একাধিক বার্তা দেন। একদিকে স্বজনপ্রীতির থেকে দূরে থাকার কথা বলেন তিনি। যেমন দুর্নীতিমুক্ত সমবায় গড়ার বার্তা দেন, তেমনই জনগণের প্রতি সমবায়ের দায়বদ্ধতার কথাও  মনে করিয়ে দেন তিনি। 


রাজ্য রাজনীতিতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে তখন সব থেকে আলোচ্য বিষয় যাকে নিয়ে বেশি সেই  শুভেন্দু অধিকারীর দাবি, আমি 'নমিনেটেড' নই! সমবায় জীবনের শুরু থেকেই আমি 'ইলেকটেড'। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য অত্যন্ত  তাৎপর্যপূর্ণ বলেই মত  জেলার রাজনৈতিক মহলের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.