কোন তেল নবজাতকের ত্বকের জন্য ভালো
আয়ুর্বেদিক তেল
আয়ুর্বেদিক তেল সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। এই তেলে বিভিন্ন স্বাস্থ্য উপাদান পাবেন। আয়ুর্বেদিক তেল শীতে শিশুর রুক্ষতা ও রোগ প্রতিরোধ করে রাখবে উষ্ণ।
সূর্যমুখী তেল
সূর্যমুখী তেল ভিটামিন ‘ই’ সমৃদ্ধ। এতে যথেষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা শীতকালে শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কাজ করে।
সরষের তেল
শীতে শিশুর জন্য সরষের তেল খুবই উপকারী। কারণ এটি শরীর উষ্ণ রাখে এবং সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ-ব্যাধি থেকে দূরে রাখে।
অলিভ অয়েল
শিশুর গায়ে অলিভ অয়েলও মাখতে পারেন। অলিভ অয়েল তেল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তবে শিশুর চর্মরোগ থাকলে অলিভ অয়েল ব্যবহার না করাই ভালো।
নারিকেল তেল
অনেকে মনে করেন নারিকেল তেল শুধু চুলের যত্নে ব্যবহার করা হয়, এ ধারণা মোটেও ঠিক নয়। শিশুর ত্বক সহজেই এই তেল শুষে নিতে পারে। শীতে মালিশের জন্য এতে চমৎকার উপাদান রয়েছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ শিশুর ত্বকের জন্য উপকারী।

Post a Comment