আজ থেকে নতুন নিয়মে আইএসএল শুরু
আজ আইএসএলে ঢাকে কাঠি। আইপিএলের পর, আইএসএলের মধ্য়ে দিয়ে ফ্যানেদের এবার ফুটবল কার্ণিভ্যালে মেতে ওঠার পালা। তার আগে একনজরে নতুন কোন নিয়মে আইএসএলে বল গড়াতে চলেছে জেনে নেওয়া যাক। করোনার মধ্যে আজ থেকে নতুন নিয়মে আইএসএল শুরু। মাঠে ফুটবলার পরিবর্তনে নতুন নিয়ম চালু হচ্ছে।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ৩ নয়, ম্যাচে কোনও দল পাঁচটি পরিবর্তন করতে পারবে। যদিও হাফ-টাইমের আগে কোনও দল তাঁর পাঁচ জন ফুটবলার পরিবর্তন করতে পারবে না। সেই সঙ্গে ডাগআউটে ফুটবলার বসার ক্ষেত্রেও পরিবর্তন। সাতের বদলে এখন থেকে ৯ জন ফুটবলার ডাগাআউটে বসতে পারবেন।
এছাড়াও ম্যাচে ৫ থেকে ৭ জন বিদেশি ফুটবলার রাখা যাবে। মাঠে নামানো যাবে ৫ জনকে। বিদেশিদের মধ্যে ১ জনকে এশিয় ফুটবল কোটার হতে হবে। আগামী মরসুম থেকে বিদেশি নামানোর সংখ্যা বেধে দিয়ে ম্যাচে চারজন করে খেলোনো যাবে। গতবছর ১০ দলের টুর্নামেন্টে হয়েছিল। এবছর ১১ দলের আইএসএল খেলা হবে।

Post a Comment