হাওড়ার ধূলাগড়ে গরুবোঝাই লরি উল্টে মৃত -১ আহত- ৫
দি নিউজ লায়নঃ গরু বোঝাই লরি উল্টে মৃত্যু হল একজনের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে সাঁকরাইলের খাঁ পাড়ায়। দুর্ঘটনায় লরিতে থাকা বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে। জানা গেছে মঙ্গলবার গরু বোঝাই লরিটি খড়্গপুর থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় খাঁ পাড়ার সামনের চাকা ফেটে গেলে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি।
দুর্ঘটনায় লরিতে থাকা ৬/৭ জন যুবক ও গরু লরির নীচে চাপা পড়ে। দূর্ঘটনার পর সাঁকরাইল পাঁচলা থানার পুলিশের পাশাপাশি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাযে হাত লাগায়। দূর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ প্রশাসন সূত্রে খবর দূর্ঘটনায় লরিতে থাকা বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সাঁকরাইল থানার পুলিশের আরটি ভ্যান ও ধূলাগোড় ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করেন। ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। এখন গাড়িটিকে তোলা হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।

Post a Comment