অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে পালিয়ে গেল স্বামী পুলিশে অভিযোগ দায়ের
দি নিউজ লায়নঃ নয় মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে ফেলে রেখে পালালো স্বামী। ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ইটিন্ডা গ্রামের ধোপাপাড়ার ঘটনা। সাহেবা খাতুন (২৪) পেশায় ব্যবসায়ী। ভারত-বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্তে আমদানি-রপ্তানি সংস্থার কর্মী হিসেবে কাজ করেন। ২০১৯ এর ডিসেম্বরে রাজিব উদ্দিন গাজীর (৩০)র সঙ্গে প্রথমে প্রেমালাপ তারপর বিয়ে হয় তার।
অভিযোগ সাহেবা যখন ৯ মাসের অন্তঃসত্ত্বা তখনই তাকে ফেলে কোথাও হয়ে যায় রাজিব উদ্দিন। সাহেবার অভিযোগ, অনেক জায়গায় খোঁজ করেও স্বামীর কোনো সন্ধান মেলেনি। তার মোবাইল ফোন সুইচড অফ। গোটা ঘটনায় কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে সাহেবা। সাহেবা এবং তার পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে পালিয়ে গিয়েছে রাজিব উদ্দিন। খুব সম্ভবত তার অন্য কোন মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছে সে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজিব উদ্দিন গাজীর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা হচ্ছে। শেষবার তাকে কোথায় দেখা গিয়েছিল কার সঙ্গে দেখা গিয়েছিল এই সমস্ত কিছু পুলিশ খতিয়ে দেখছে। রাজিব উদ্দিন নিজে থেকে নিখোঁজ হয়ে গেলেন নাকি গোটা ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে এই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post a Comment