প্রতিদিন কখন, কতটুকু টক দই খাওয়া যাবে
দি নিউজ লায়ন;
১। একবারে এক কাপ টক দই খাওয়া যায়। বেশি বেশি খাওয়া ভালো নয়। সারাদিনে একচামচ করে কিছুক্ষণ পর পর টাক দই খেতে পারেন বা একবারে এক কাপ খেতে পারেন।
.২। রাতে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কফ বা ঠাণ্ডাজনিত সমস্যা থাকলে রাতে দই না খাওয়াই ভালো। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে রাতে দই খাওয়া ঠিক নয়। কেননা এটি মিউকাস বৃদ্ধিতে সাহায্য করে। তবে কেউ চাইলে দইয়ের বদলে ঘোল খেকে পারেন।
৩। দিনের বেলায় দই খেলে তা চিনি ছাড়া খান এবং যদি রাতে দই খেতে চান তবে তাতে চিনি অথবা কালো গোলমরিচ মিশিয়ে খান। এটি হজমে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে।
৪। কখনই গরম দই খাওয়া ঠিক নয়। গুনগত মানের জন্য বাড়িতে বানানো দই খাওয়া উচিত।
৫। বাজার থেকে কেনার আগে দই এর উৎপাদন এবং মেয়াদ দেখে কিনুন। নাহলে উপকারের চেয়ে ক্ষতিটাই হবে বেশি হতে পারে।

Post a Comment