মেহেদির রঙ গাঢ় করার পরীক্ষিত এবং কার্যকরী কিছু উপায় - The News Lion

মেহেদির রঙ গাঢ় করার পরীক্ষিত এবং কার্যকরী কিছু উপায়

 



দি নিউজ লায়ন;


১। পুরো হাতে চিকন করে ডিজাইন না করে কিছু কিছু ডিজাইন ভরাট করে দেয়া উচিত। তাহলে মেহেদির রঙটা বেশি ফুটে উঠবে।


২। মেহেদির রং গাঢ় হওয়ার সবচেয়ে আদি পদ্ধতি হল দীর্ঘ সময় পর্যন্ত মেহেদী হাতে রাখা। ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত মেহেদি হাতে রাখুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে সকালে উঠে ধুয়ে ফেলুন। জল দিয়ে না ধুয়ে দু’হাত ঘষে ঘষে মেহেদি তুলুন । 


৩। চিনি দিয়ে জল ফুটিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মেহেদি শুকিয়ে আসলে লেবু চিনি জল মেহেদি উপর লাগান। এই কাজটি কয়েকবার করুন। লেবু চিনির জল মেহেদি রং গাঢ় করে থাকে।


৪। মেহেদি একটু শুকিয়ে আসা শুরু করলে জিরে ভেজানো জলও দিতে পারেন। এতেও রং গাঢ় হবে।


৬। লবঙ্গের ভাপ মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে। লেবুচিনির জল দেওয়ার পর লবঙ্গ ভাপ বেশি কার্যকর। একটি তাওয়ার উপর কয়েকটি লবঙ্গ গরম করতে দিন। লবঙ্গ ধোঁয়া উপর আপনার মেহেদি দেওয়া হাতটি রাখুন। লেবুচিনির জল শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন।


৭। মেহেদি উঠানোর পর ভিক্স, টাইগার বাম জাতীয় বাম ব্যবহার করতে পারেন। এটি মেহেদির ভিতরে প্রবেশ করে রং গাঢ় করে থাকে। মনে রাখবেন সাবান জল দিয়ে কখনই মেহেদি ধোবেন না। এতে মেহেদির রং ফিকে হয়ে যায়।


৮। মেহেদি উঠানোর পর হাতে সরষের তেল ম্যাসাজ করুন। এই তেল হাত গরম করে যা মেহেদি রং গাঢ় করতে সাহায্য করে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.