অভিনেত্রীর ৪৫-এর জন্মদিনে চমকে দেন তাঁর মা এবং দুই মেয়ে
অভিনেত্রীর ৪৫-এর জন্মদিনে, ঘর জুড়ে বেলুন সাজিয়ে চমকে দেন তাঁর মা এবং দুই মেয়ে। নিজের জন্মদিনে মা ও দুই মেয়ের ভালবাসার উপহার পেয়ে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার ছবি শেয়ার করেন সুস্মিতা। ননদের জন্মদিনে তাঁকে ভালবাসা জানান সুস্মিতার ভাই রাজীব সেনের স্ত্রী চারু আসোপাও।
সুস্মিতার মতো একজন ভাল মনের মানুষকে তিনি নিজের জীবনে পেয়ে খুশি বলে জানান চারু। পাশাপাশি সুস্মিতাকে তিনি ভালবাসেন। তাই তাঁর সঙ্গে কবে দেখা হবে, সে বিষয়েও তিনি সব সময় মুখিয়ে থাকেন বলেও জানান চারু।
স্ত্রীর পাশাপাশি এবার দিদির জন্মদিনে তাঁকে ভালবাসা জানান রাজীব সেন। সুস্মিতাকে একটি হিরের আংটি উপহার দেন রাজীব। জানা যাচ্ছে, জন্মদিনে রাজীব যে আংটি উপহার দেন, তার দাম কমপক্ষে ১ লক্ষ।

Post a Comment