অপহরণের ছক বানচাল, গ্রেপ্তার ৪
দি নিউজ লায়ন ; চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছিল বলে অভিযোগ, আর সেই প্রতারণার ফাঁদে পড়ে প্রতিহিংসার জেরে প্রতারককেই অপহরণ করার অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে আসানসোলের জুবিলি মোড় থেকে অপহৃত হন ধানবাদের বাসিন্দা আশীষ কুমার সিনহা। কিন্তু পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার তৎপরতায় ৪ দুস্কৃতী ধরা পড়ে। উদ্ধার হয়েছে অপহৃত ব্যবসায়ী জানা গেছে ঝাড়খন্ডের ধানবাদের বাসিন্দা আশীষ কুমার সিনহা অনেককে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। সেই ভাবেই দুবাইয়ে চাকরি করে দেওয়ার নামে কলকাতার লেকটাউনের বাসিন্দা অর্ঘ দাসের কাছে টাকা নিয়েছিল আশীষ কুমার সিনহা। অর্ঘের দুবাইয়ে চাকরিও হয়।
কিন্ত ভিসা গত সমস্যার কারনে অর্ঘকে ফিরতে হয় দেশে। এরপরেও আশীষ কুমার সিনহাকে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে অর্ঘ। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকার করে আশীষ। বৃহস্পতিবার ধানবাদ থেকে বাবা মায়ের চিকিৎসার জন্য তিনি আসানসোল আসছিলেন আশীষ কুমার সিনহা। পথে আসানসোলের জুবিলী মোড়ের কাছে অর্ঘ ও তার তিনসঙ্গী দাঁড়িয়ে ছিল। এরপর বন্দুক দেখিয়ে আশীষকে গাড়ি থেকে নামিয়ে একটি টাটা সুমোতে চাপিয়ে ৪ জন পালিয়ে যায়।
এই ঘটনার পর অপহৃতের বাবা-মা আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে বিষয়টি জানায়। এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটা থানায় সেই খবর পৌঁছে দেওয়া হয়। আসানসোল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বুদবুদ থানায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে টাটাসুমো গাড়ি সহ অপহরণকারীরারা। উদ্ধার হয় অপহৃত ব্যক্তি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
ধৃতদের নাম অর্ঘ দাস, বিষ্ণু দাস, রাজুকুমার দাস বৈরাগ্য, শেখ মুজিবর রহমান। বিষ্ণু, রাজকুমার, মুজিবর রহমান পুর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। যদিও অর্ঘ দাসে বাবার দাবি মৃত্যুঞ্জয় দাসে দাবি, তার ছেলে কোনও অপহরণ করেনি। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

Post a Comment