গোয়ালতোড় থানার পাটাসোল গ্রামে খুটান অনুষ্ঠানে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা দুই নম্বর ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার পিংবনি অঞ্চলের পাটাসোল গ্রামের খেলার মাঠে সামাজিক সংগঠন কুড়মি সেনার উদ্যোগে বাঁদনা পরব উপলক্ষে খুটান উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত। ওই অনুষ্ঠানে কুড়মি পক্ষে উপস্থিত ছিলেন চিন্ময় মাহাতো। খুটান অনুষ্ঠানে ওই এলাকার প্রায় ৫০ টি গরু ও মোষ নিয়ে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেছিলেন।
তারমধ্যেখুটান উৎসবে অংশ গ্রহনকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী গরু ও মোষ এর মালিকদের কে পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠান উৎসবে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। বুধবার ওই উৎসবে যোগদান করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন সামাজিক সংগঠন কুড়মি সেনা বাঁদনা পরব উপলক্ষে খুটান উৎসবের আয়োজন করে এলাকার মানুষকে আনন্দ দান করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। সেই সঙ্গে তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ছত্রধর মাহাতো গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের পাশে ছিলাম ,আছি ও আগামীদিনে থাকবো, কোনো অশুভ শক্তি আপনাদের কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে না ।তিনি কুড়মি সেনার সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন ছত্রধর মাহাতো কে কাছে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দারা ছত্রধর মাহাতো কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Post a Comment