মেকআপ ছাড়া কিভাবে নিজেকে সুন্দভাবে ফুটিয়ে তোলা যায়
দি নিউজ লায়ন;
পরিচ্ছন্ন থাকুনঃ
সুন্দর মানেই একগাদা মেকআপ ব্যবহার করা নয়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আসল সৌন্দর্য। শুধু দুর্গন্ধ এড়ানোর জন্যই নয় আপনার উপস্থিতি প্রকাশের জন্যও প্রয়োজন সুগন্ধের। তাই এমন পারফিউম ব্যবহার করুন, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায়। সেই সাথে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধানের মাধ্যমে ফুটিয়ে তুলুন নিজেকে।
মানসিকতার পরিবর্তনঃ
পৃথিবীতে স্রষ্টার প্রতিটি সৃষ্টিই অতুলনীয় সুন্দর। তাকে আলাদাভাবে অন্যকিছুর মাধ্যমে বিশেষ সুন্দর করার আসলে প্রয়োজন নেই।এই জন্য যা প্রয়োজন তাহলো প্রচলিত কিছু চিন্তা ধারার পরিবর্তন করা। প্রথমে নিজের আত্মবিশ্বাস প্রয়োজন যে, আমি যা আছি যেভাবে আছি তাতেই নিজেরমতো সুন্দর। সুন্দর মানে গায়ের রঙ বা দামি পোশাক নয়। আসলে পরিচ্ছন্ন, সঠিক এবং মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করতে পারাটাই আসলে নিজেকে সুন্দর দেখানো।
নিজেকে আবিষ্কার করুনঃ
চেহারা সুন্দর দেখানোর জন্য একগাদা মেকআপের প্রয়োজন নেই। আবিষ্কার করুন আপনার চেহারার কোন বিষয়টি আকর্ষণীয় সুন্দর। হতে পারে তা আপনার স্কিন, আইভ্রু, চোখ, ঠোঁট, ফেস কাটিং, চুল ইত্যাদি। যে অংশটাই সুন্দর হোক না কেন তাই আপনার আসল বৈশিষ্ট্য। আর সে অংশটিই প্রকাশ করুন সুন্দরভাবে।
ফ্যাশনেবল এবং মার্জিত পোশাক পড়ু্নঃ
বর্তমানে পোশাকের কোন ট্রেন্ড বেশি চলছে তার দিকে খেয়াল রাখুন এবং সে অনুযায়ী পোশাক নির্বাচন করুন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই পোশাকটি মার্জিত এবং আপনাকে মানিয়েছে কিনা। সেই সাথে খেয়াল রাখুন আপনার দৈহিক গড়নের দিকটিও যেমন- আপনার উচ্চতা, শারীরিক গঠন, গায়ের রঙ ইত্যাদি অবশ্যই বিবেচনায় রাখা উচিত।

Post a Comment