বিহারি স্টাইলে মুগ ডালের মুরগি ভুনা - The News Lion

বিহারি স্টাইলে মুগ ডালের মুরগি ভুনা

 


দি নিউজ লায়নঃ

উপকরণ

 মুরগি ১ টি 

মুগ ডাল দেড় কাপ 

পেঁয়াজ কুচি আধ কাপের একটু বেশি 

আদা-রসুন বাটা এক টেবিল চামচ 

ধনে গুঁড়ো ১ চা চামচ  

জিরে গুঁড়ো দেড় চা চামচ 

লঙ্কার গুঁড়ো এক চা চামচ 

হলুদ গুঁড়ো আধ চা চামচ 

দারুচিনি দুই টুকরো 

তেজপাতা দুটি 

তেল আধ কাপ 

জরের গুঁড়ো আধ চাচামচ (টেলে নেওয়া)

নুন স্বাদ মতো 

চিনি ১ চা চামচ 

কাঁচালঙ্কা ৭/৮ টি 

বাগাড় দেওয়ার জন্য 

উপকরণ

 পেঁয়াজ কুচি ১ টি 

তেল ২ টেবিল চামচ  


প্রণালি 

মুগ ডাল হালকা ভেজে ধুয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন, পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে সব বাটা ও গুঁড়ো মসলা দিয়ে ভাজুন। সামান্য জল ও নুন দিয়ে কষিয়ে নিন। আধ কাপ জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগির টুকরা দিয়ে দিন পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিন অল্প আছে রান্না করুন জল দেয়ার প্রয়োজন নেই।মুরগি ৭০ ভাগ সিদ্ধ হয়ে গেলে ডাল দিয়ে একটু কষিয়ে পরিমান মতো জল দিয়ে ভালো করে নাড়ুন।


 আঁচ কমিয়ে ঢেকে দিন। দু-একবার ফুটে উঠলে চিনি আর কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নেড়ে  পাঁচ মিনিট ঢেকে রাখুন জল বেশি শুকাবেন না পরে ডাল জল শুষে নেবে। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে মুরগিতে দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নেড়ে ঢেকে রাখুন ও ওভেন নিভিয়ে দিন । পাঁচ মিনিট পর পরিবেশন করুন। চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.