বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা - The News Lion

বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা




দি নিউজ লায়ন ;  বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও নামবে। পাশাপাশি জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সন্নিহিত দক্ষিণ আন্দামান সাগরে সুনির্দিষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে আন্দামান সাগরে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এই এলাকায় মৎস্যজীবীদেরও ৩০ নভেম্বর সমুদ্রে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। 


 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.