বিনপুরের হাড়দাতে হাতির হামলায় গুরুতর জখম একব্যক্তি এলাকা জুড়ে আতঙ্ক ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সকালে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার হাড়দা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় যে ওই ব্যক্তি জখন পায়ে হেঁটে রাস্তায় যাচ্ছিলেন সেই সময় প্রায় ১০ টি দাঁতাল হাতি তার সামনে চলে আসে।তাকে একটি হাতি আছাড় মেরে রাস্তায় ফেলে দেয়।স্থানীয় বাসিন্দারা বিষয় টি দেখে হাতি গুলিকে তাড়াতে ছুটে আসে।
স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে হাতি গুলি ওই এলাকা থেকে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায়।এর পর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে বিনপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।তার শারীরিক অবস্থা সংকট জনক হওয়ায় তাকে বিনপুর গ্রামীন হাসপাতাল থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।তার অবস্থা সংকট জনক।ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি।
হাতির হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা।আহত ব্যক্তির চিকিৎসার যাবতীয় খরচ করবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।তবে ওই ঘটনার পর ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।বিনপুর থানার পুলিশ হাতির হামলায় আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে।

Post a Comment