মাদপুর ও খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান - The News Lion

মাদপুর ও খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান




দি নিউজ লায়ন ; শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর দুই নম্বর ব্লকের মাদপুর রেল স্টেশন সংলগ্ন ময়দানে ও  খড়গপুর টাউন বিধানসভার অন্তর্গত খড়গপুর টাউন হল ময়দানে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ও সাধারণ সম্পাদক গোপাল সাহা, খড়গপুর এর বিধায়ক প্রদীপ সরকারও সবং এর বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। 


তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন সামনে বিধানসভা নির্বাচন সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন বিজেপি যতই সন্ত্রাস করুক  না কেন পশ্চিম মেদিনীপুর জেলার১৫ টি বিধানসভা আসনের একটিতেও জয়লাভ করতে পারবে না। 


পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন। লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট নিয়েছিল তাই মেদিনীপুর লোকসভা কেন্দ্র দলের হাতছাড়া হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে ভোট নেওয়ার জন্য দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হয়েছে এর আগে রাজ্যের কোন সরকার বাংলার উন্নয়নে এতো  কাজ করেনি। অথচ রাজ্য সরকারকে বঞ্চনা করে চলেছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার।


 তার বিরুদ্ধে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন আগামী দিনে কে ক্ষমতায় আসবেন তা ঠিক করবেন রাজ্যের জনগণ। বিজেপি নেতারা বলতে তা পারেন না। তিনি বলেন রাজ্যের প্রতিটি আসনে জয়লাভ করবে সেটা বলছে না বিজেপি। আসলে নির্বাচনের আগে বিজেপি বুঝে নিয়েছে যে বাংলা দখল করা অতি কঠিন। তাই মানুষকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে ওরা টিকে থাকতে চায়। তাই অমিত শাহর মত মানুষ বলছে তৃণমূল কংগ্রেস সরকারের মৃত্যু ঘন্টা বাজছে।


 কার মৃত্যু ঘন্টা বাজছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অমিত শাহের মত বহিরাগত বিজেপি নেতারা ভালভাবেই বুঝতে পারবেন। এটা লোকসভা নির্বাচন নয় মনে রাখতে হবে এটা বিধানসভা নির্বাচন। তাই কোথাও যদি কোন অসুবিধা থাকে দলীয় নেতৃত্ব কে জানিয়ে তার সমাধান করার জন্য তিনি নির্দেশ দেন দলীয় কর্মীদের  উদ্যেশ্যে। সাংসদ মানস ভুঁইয়া বলেন আপনারা ভয় পাবেন না। 


আপনাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। তাই বিজেপির কথায় কান না দিয়ে আপনারা কাজ করে যান। তিনি বলেন লোকসভা নির্বাচনের পর খড়গপুর বিধানসভা কেন্দ্র এর উপ নির্বাচন হয়েছে ।সেই উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার নির্বাচিত হয়েছেন। খড়গপুর শহরের মানুষ বিজেপিকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ।তাই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি আসনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি এখন থেকে দলীয় কর্মীদের কাজ করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.