ঝাড়গ্রামে শীতের আমেজ তাই আগুন পোহাছেন যুবকেরা
দি নিউজ লায়ন ; দুর্গাপূজার ও লক্ষ্মী পূজা ভালোভাবে কেটে যাওয়ার পর আচমকা শীতের আমেজ দেখা দিয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে।শুধু ঝাড়গ্রাম শহরে নয়, ঝাড়গ্রাম জেলা জুড়ে শীতের আমেজ দেখা দিয়েছে। সাধারণত এই সময় এর আগে এত শীত দেখা যায় নি,তাই এখন থেকেই শীতে জবুথবু অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর।শীতের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য আগুন জ্বালিয়ে গা গরম করছেন একশ্রেণীর যুবক।
শীত জাঁকিয়ে পড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। যেভাবে শীত পড়ছে তাতে মানুষের কষ্ট বাড়ছে। একদিকে করোনা , অন্যদিকে শীত তাই কালীপূজা ও দীপাবলি উৎসব নিয়ে যেমন চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা, তেমনি বাঁদনা পরব এর অনুষ্ঠান নিয়ে চিন্তায় রয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা। জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে বাঁদনা পরব ঐতিহ্যের পরব।
কয়েকদিন ধরে বাঁদনা পরব এর অনুষ্ঠান লেগেই থাকে জঙ্গলমহল জুড়ে।তাই যেভাবে আগাম শীত পড়েছে তাতে অনুষ্ঠানগুলিতে সাধারণ মানুষ আনন্দ করতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন। তাই ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকায় শীতের দাপট জাঁকিয়ে বসেছে বলে ঝাড়গ্রামের বাসিন্দা রবিন দোলুই ,আনন্দ ভট্ট জানান।যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বলেও তারা জানান।

Post a Comment