আহত হনুমান উদ্ধার
দি নিউজ লায়ন ; বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত একটি হনুমানকে উদ্ধার করল বন দপ্তর। শনিবার বিকালে জগৎবল্লভপুরের মাজু থেকে আহত হনুমানটিকে উদ্ধার করেছে হাওড়া রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। জানা গেছে শুক্রবার বিকেলে মাজু গ্রামে হনুমানটি গাছ থেকে লাফানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের কানা দামোদর নদীতে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা অশোক সিংহ জানান শুক্রবার সন্ধ্যায় আহত হনুমানটিকে পড়ে থাকতে দেখি। আমরা কয়েকজন মিলে আহত হনুমানটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করি পরে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে শনিবার তারা হনুমানটিকে নিয়ে যায়।
এই প্রসঙ্গে হাওড়া আরবান বন দপ্তরের রেঞ্জ অফিসার সমীর বন্দ্যোপাধ্যায় জানান হনুমানটিকে চিকিৎসার জন্য সল্টলেকের বনদপ্তরের কার্যালয়ে পাঠানো হবে। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে চিকিৎসকের পরামর্শমতো সেটিকে ছেড়ে দেয়া হবে।

Post a Comment