প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে হেড়োভাঙ্গা গোলাবাড়ি রাস্তার কাজের শুভ সূচনা
দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি ব্লক এবং উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে সুন্দরবন গঠিত।বর্তমানে সুন্দরবনে প্রায় ৫০ লক্ষ মানুষের বসবাস করছেন। সুন্দরবনের উন্নয়নের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্পের কাজ শেষ করেছে। আরো বেশকিছু প্রকল্পের কাজ চলছে। এমনই একটি প্রকল্প হল হেড়োভাঙ্গা গোলাবাড়ি সড়ক যোগাযোগ। ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করবে রাজ্য সরকার।
শনিবার বিকালে সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের হেড়োভাঙ্গা বাজার থেকে গোলাবাড়ি কাছারিঘাট পর্যন্ত সড়ক পথে কাজের সূচনা করলেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল,ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী সহ বিভিন্ন দফতরের আধিকারিক।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন সুন্দরবনের এই হেড়োভাঙ্গা গোলাবাড়ি সড়ক পথটি খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু গোলাবাড়ি জেটিঘাট থেকে সুন্দরবনের পযটকের লঞ্চ,মিনি বোট ছাড়ে সুন্দরবনের ভ্রমনের জন্য।এমনকি এই সড়ক পথের সাতমুখীতে আছে ডাবু ইকো ট্যুরিজম এবং পিকনিক গার্ডেন।ফলে এই সড়ক পথটি সম্পূর্ণ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।কলকাতা সহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।এমনি যাতায়াতে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে এবং গড়ে উঠবে কর্ম সংস্থান।
জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দৈঘ্য ৬.১০ কিলোমিটার এই সড়ক পথের কাজের সূচনা হল।এক মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে।এমনকি এখানকার কৃষক ও মৎস্যজীবীরা ও উপকৃত হবে।তিনি আরও বলেন সম্পূর্ণ স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই এই অনুষ্ঠান হল। এদিন সাধারণ মানুষজনর উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Post a Comment