হাওড়া ব্রিজে মিনিবাসে আগুন
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে একটি কলকাতাগামী মিনিবাসে আগুন লেগে যায়। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই যাত্রী সহ সকলে বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন।হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি এরপর ব্রিজের উপর দাউ দাউ করতে জ্বলতে শুরু করে।
যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক সূত্রের খবর। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, এদিন হাওড়া ব্রিজে হঠাৎই যাত্রীবোঝাই ওই মিনিবাসে আগুন লেগে যায়। আজ সন্ধ্যা নাগাদ ঘটে ঘটনাটি। দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন।
ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া এবং কলকাতা পুলিশ। খবর যায় হাওড়া ফায়ার স্টেশনে। দমকলের দুটি ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে বাসের আগুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাসের যাত্রী থাকলেও কোনো হতাহতের খবর নেই। সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। সরিয়ে যাওয়া হয়েছে বাসটিকে ব্রিজের উপর থেকে।

Post a Comment