পারিবারিক অশান্তির জের, তিন সন্তানকে বিষ খাইয়া আত্মহত্যার চেষ্টা মায়ের - The News Lion

পারিবারিক অশান্তির জের, তিন সন্তানকে বিষ খাইয়া আত্মহত্যার চেষ্টা মায়ের




দি নিউজ লায়ন ; শ্বাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিন সন্তানকে নিয়ে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের।সংকটজনক অবস্থায় তিন শিশু সহ মাকে' চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। বুধবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চাচোল মহাকুমার রতুয়া থানার বৈকন্ঠপুর এলাকায়। 


ওই রাতেই খবর পেয়ে অসুস্থ গৃহবধূর পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজে ছুটে আসেন। পাশাপাশি গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ গৃহবধূর নাম পুনম মণ্ডল (৩৫)।  তার দুই মেয়ে নন্দিনী মণ্ডল (৩), মাহি মণ্ডল (৪ মাস) এবং এক ছেলে সূর্য মণ্ডল (৫)। প্রত্যেকেই বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিক্যাল কলেজে।


 এই তিন ছেলে ও মেয়েকে নিয়েই পুনম মণ্ডল বুধবার রাতে শ্বশুরবাড়িতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার সময় ওই গৃহবধূর স্বামী সুমিত মন্ডল বাড়িতে ছিলেন না। অসুস্থ গৃহবধূ পরিবার অবশ্য এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলেছেন। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে রতুয়া থানায় নালিশ জানানোর কথা জানিয়েছেন তারা। এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.