চিকিতসার নতুন দিশা স্বাস্থ্য সাথী - The News Lion

চিকিতসার নতুন দিশা স্বাস্থ্য সাথী




দি নিউজ লায়ন ;  রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের মানুষকে দিশা দেখাচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। দুয়ারে দুয়ারে সরকার এই কর্মসূচিতে সকলকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।শনিবার উলুবেড়িয়ায় এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল।


এদিন সুকান্ত পাল জানান বর্তমানে রাজ্যের দেড় কোটি পরিবারের সাড়ে সাত কোটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্যে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে রাজ্যের মানুষ।  তিনি বলেন ২০১১ সালে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার সময় স্বাস্থ্য পরিষেবায় ব্যয় হতো ৩ হাজার ৫৮৪ কোটি টাকা ২০১৯ সালে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৫৭ কোটি টাকা। 


সুকান্ত পাল জানান বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভূক্ত রাজ্যের মানুষেরা ৪৩ টি বেসরকারী হাসপাতাল ও ২৪ টি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি জানান রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলার মানুষও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 


সুকান্ত পাল জানান ইতিমধ্যে হাওড়া জেলার ৫ লক্ষ ২ হাজার ৭১১ টি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছেন এবং গত তিন বছরে জেলার ৭৮ হাজার ২৭০ জন মানুষ ১১৭ কোটি ৩৪ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পেয়েছেন।আগামী দিনে রাজ্যের এই রোল মডেল পৃথিবী কে পথ দেখাবে বলেও দাবি করেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.